শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ব্যক্তিগত ছবি নিয়ে অনুরোধ করলেন জ্যাকলিন

#
news image

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। একাধিকবার তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে। গত জানুয়ারিতেও জ্যাকলিন-সুকেশের একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এসব বিষয় নিয়ে দারুণভাবে আহত জ্যাকলিন। ম্যাশেবল ইন্ডিয়াকে এ অভিনেত্রী বলেনÑ‘আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ, তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে; যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে।’ সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনকে নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে চাই, মানুষ আমাদের পছন্দ করুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেউ যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনারও খারাপ লাগবে। আমি জানি না আমি কী ভুল করেছি। একজন তারকা হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে আর সেটা হাজার গুণ বেশি ছড়িয়ে পড়ে। আমি মনে করি, সবচেয়ে কঠিন বিষয় হলো বোঝা এবং মেনে নেওয়া। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে।’ ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় জ্যাকলিনকে। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে হিন্দি ভাষার ‘সার্কাস’ ও ‘রাম সেতু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এ দুটো সিনেমায় তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রণবীর সিং, পূজা হেগড় এবং অক্ষয় কুমার।

প্রভাতী খবর ডেস্ক

০৮ আগস্ট, ২০২২,  10:58 PM