শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

জীবনটা ক্যামেরার মতো: জয়া আহসান

#
news image

অভিনয়ে তিনি জয় করেছেন দুই বাংলা। দেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, ভারতে পেয়েছেন ফিল্মফেয়ার। সৌন্দর্যেও ছাপিয়ে যান সমসাময়িক সবাইকে। বয়সের সংখ্যাকে মুঠোবন্দি করে রূপের জাদু দেখিয়ে চলেছেন অনবরত। তিনি জয়া আহসান।

সিনে ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায় থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। কখনো কখনো ছড়িয়ে দেন শরীরী আবেদনে ভরা খোলামেলা ছবি। আর তা দেখে মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে।

বুধবার (১০ আগস্ট) একটি ক্যামেরা শেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন জয়া। তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার ওপর সবুজ প্রিন্টের প্যান্ট। কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ।

ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘জীবনটা ক্যামেরার মতো; যেটা গুরুত্বপূর্ণ, সেটার ওপর ফোকাস করো, ভালো সময়টা ধারণ করো, নেতিবাচকতা থেকে উন্নতি করো। এবং যদি বিষয়টা কাজ না করে, তাহলে আরেকটা শট নাও।’

কথাগুলো অবশ্য জয়ার নয়। ইন্টারনেটে এই উক্তিটি বহুল প্রচলিত। একটি সাইটের তথ্য অনুসারে, কথাটি বলেছেন মার্কিন লেখক ও উদ্যোক্তা জিয়াদ আব্দেলনুর।

প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘ঝরা পালক’ নামের একটি সিনেমায়। গত ২৪ জুন এটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয় কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে।

প্রভাতী খবর ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  10:34 PM