শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

মাছ-মাংস ছেড়ে ভিগান হতে চান মিমি

#
news image

মাছ-মাংস তথা আমিষ ছেড়ে পুরোপুরি নিরামিষভোজী হতে চান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ইতোমধ্যে তিনি নিরামিষ খাওয়া শুরু করেছেন। স্বাস্থ্যের সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি এই চর্চা চালিয়ে যাবেন।

হঠাৎ কেন মনে হলো ভিগান হবেন? জবাবে মিমি বললেন, ‘আমার নিরামিষ খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় জৈন ছাত্রাবাসে ছিলাম। তখন থেকেই নিরামিষ খাওয়ার অভ্যাস। যখন বিধানসভা নির্বাচনের প্রচার করেছিলাম, দুমাস নিরামিষই খেয়েছিলাম। তাতে আমার শরীরও ভালো ছিল।’

মিমি জানান, অভিনয় পেশার সঙ্গে যুক্ত বলেই, নির্দিষ্ট ডায়েট মেনে চলতে হয় তাকে। যাতে ডায়েটে যথেষ্ট প্রোটিন থাকে, সেটা খেয়াল রাখতে হয়। এছাড়া পরিবারের সদস্যরাও আমিষের চর্চা করিয়ে ফেলেন ছোটবেলা থেকে। মিমির ভাষ্য, “সম্প্রতি আমি ওটিটি-তে ‘হোয়াট দ্য হেলথ’ দেখছিলাম। সেখানে কীভাবে পশুদের যন্ত্রের মতো ব্যবহার করে মানুষরা, সে বিষয়টা উঠে এসেছে। সেটা দেখার পর মনে হল, যদিও ভেগান হওয়া বেশ কঠিন, তবুও চেষ্টা শুরু করতে পারি।’’

ইতোমধ্যে মাছ, মাংস, ডিম ও চিজ খাওয়া ছেড়ে দিয়েছেন মিমি। প্রতিদিনকার খাবারে তিনি এখন নিরামিষ আইটেম রাখছেন। যেমন মাখনের বদলে পিনাট বাটার খাচ্ছেন। আমন্ড মিল্ক খাচ্ছেন। পনিরের বদলে টোফু খাচ্ছেন। মাছ-মাংস-ডিমের পরিবর্তে কিনোয়া-ছাতুর মতো খাবার খাচ্ছেন।

মিমি মন খুলেই বললেন, ‘আমি এখনই দাবি করছি না, সারাজীবনের জন্য ভেগান ডায়েট অনুসরণ করবো। আপাতত কিছুদিন এই ডায়েট মেনে চলতে চাই। প্রথম তিনদিন বিষয়টা উপভোগ করেছি। এরপর সম্ভব হলে সময়সীমা বাড়াব। যদি দেখি, আমার শরীরের সঙ্গে বিষয়টা মানানসই, তা হলে সারা জীবনের জন্যই ভেগান ডায়েট বেছে নিতে পারি।’

উল্লেখ্য, বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ভিগান হয়ে গেছেন। এর মধ্যে আছেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ভূমি পেদনেকর, সোনাক্ষী সিনহা, আনুশকা শর্মা, শিল্পা শেঠি প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  10:35 PM