শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

সুখবর পেলেন পরীমণি

#
news image

প্রথম সন্তানের মা হওয়ার অপেক্ষায় দিন কাটছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। এ মাসের শেষ দিকেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাই শেষ মুহূর্তের উচ্ছ্বাস-উত্তেজনায় ডুবে আছেন নায়িকা।

এর মধ্যেই একটি সুখবর এলো পরীমণির জীবনে। তার নতুন একটি সিনেমা মুক্তির অনুমতি পেয়েছে। এর নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

সপ্তাহ খানেক আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু’একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে।

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

নির্মাতা জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

এই সিনেমায় সিয়াম-পরীমণি ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রভাতী খবর ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  10:37 PM