শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে রাশিয়ার হামলায় ১৪ জন নিহত

#
news image

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় রাশিয়ার চালানো রকেট হামলায় ১৪ জন নিহত হওয়ায় কিয়েভ বুধবার মস্কোকে দায়ী করেছে। এদিকে জি৭ সতর্ক করে দিয়ে বলেছে, বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকায় ‘এ অঞ্চল চরম ঝুঁকির’ মুখে পড়েছে। খবর এএফপি’র।
আঞ্চলিক গভর্নর ভলানতিন রেজনিচেনকো টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ইউক্রেনের মধ্যাঞ্চলের দনিপ্রোপাত্রভস্ক এলাকায় রাতে চালানো বিমান হামলায় ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হতাহতদের অধিকাংশ মর্গানেটস শহরের বাসিন্দা। দনিপ্রো নদী বরাবর অবস্থিত শহরটির কাছাকাছি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রটি অবস্থিত।
রেজনিচেনকো বলেন, ‘এটি ছিল একটি ভয়াবহ রাত।’ বিমান হামলার সংকেত শুনতে পেলে বাসিন্দাদের তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় গভর্নর অলেকজান্ডার স্টারুখ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, বুধবার সকালে জাপোরিজঝিয়া এলাকার একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আরেক নারী নিহত হন।
আঞ্চলিক পরিষদ প্রধান মাইকোলা লুকাশুক জানান, স্থানীয় একটি বিদ্যুৎ লাইনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হাজারো মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়।
এদিকে ইউক্রেন ও রাশিয়া জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুত কেন্দ্রে সাম্প্রতিক হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে। এ কেন্দ্রে ছয়টি চুল্লি রয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

১১ আগস্ট, ২০২২,  10:06 PM