শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

ব্যথা ও ক্লান্তি দূর করার ঘরোয়া উপায়

#
news image

জীবনযাপনের নানা ভুলের কারণে আমাদের শরীরে ব্যথা ও ক্লান্তি লেগেই থাকে। এমন অবস্থায় সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। ব্যথা ও ক্লান্তি থাকলে কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব হয় না। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে তা ডেকে আনতে পারে বড় কোনো অসুখ। এ ধরনের সমস্যা সমাধানে প্রথমে ঘরোয়া উপায় মেনে চললে উপকার পাবেন। 

আমাদের শরীরে ব্যথা ও ক্লান্তি বাসা বাঁধার কারণ কী? বিশেষজ্ঞদের মতে, এর পেছনে থাকতে পারে অনেকগুলো কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে থাকতে পারে আর্থ্রাইটিস। সেখান থেকেই দেখা দিতে পারে অনেক সমস্যা। অনেকের শরীরে ক্লান্তি বোধ বেশি থাকে। এর জন্য দায়ী হতে পারে বিভিন্ন অসুখ। এবার জেনে নিন ব্যথা ও ক্লান্তি দূর করার ঘরোয়া উপায়-

হলুদ খাবেন যে কারণে

হলুদে থাকে পর্যাপ্ত অ্যান্টিইফ্লেমেটরি গুণ। নিয়মিত হলুদ খেলে বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। শুধু হলুদের স্বাদ ভালো না লাগলে এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চা চামচ হলুদ মিশিয়ে খেয়ে নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এভাবে খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন দ্রুত।

ম্যাসাজ করুন নিয়মিত

পেশির ব্যথা কমাতে চাইলে ম্যাসাজের বিকল্প নেই। সঠিকভাবে ম্যাসাজ করতে পারলে মিলবে উপকার। ম্যাসাজ করলে শরীরের সেই স্থানে রক্ত চলাচল বাড়ে। ফলে ব্যথা কমে দ্রুত। আপনার যদি শরীরে ব্যথা হয় তবে সেই স্থানে ম্যাসাজ করতে পারেন। এতে ব্যথা দূর হবে দ্রুত।

বেশি পানি পান করুন

পানি পান করার উপকারিতা অনেক। কারণ শরীরে কোনোভাবে পানির ঘাটতি তৈরি হলে ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়াও হতে পারে আরও অনেক সমস্যা। পানিশূন্যতার কারণে সৃষ্ট অসুখ থেকে বাঁচতে নিয়মিত পানি পান করতে হবে। শরীরের ব্যথা কমাতেও পানি পান করা একটি ভালো ঘরোয়া উপায়।

আদা খেলে ব্যথা কমে

আদা খাওয়ার অনেকগুলো উপকারিতার মধ্যে একটি হলো এটি শরীরের বিভিন্ন ব্যথা কমাতে কাজ করে। আদায় আছে পর্যাপ্ত অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। তাই ব্যথা দূর করতে চাইলে আদা খেয়ে সমস্যার সমাধান করতে পারবেন। রান্নায় ব্যবহারের পাশাপাশি আদার রস কিংবা আদা চা খেলেও উপকার মিলবে।

প্রভাতী খবর ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  11:33 PM