শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

আবারও একসঙ্গে প্রেমিক যুগল

#
news image

বলিউডের আলোচিত প্রেমিক জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গুঞ্জন উঠেছেÑ লিভ টুগেদার করছেন তারা। বাস্তবের এই প্রেমিক যুগল ফের পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেনÑ‘‘কিয়ারা-সিদ্ধর্থের এ সিনেমার নাম ‘অদল বদল’। প্রেমের গল্প হলেও সিনেমার কাহিনি রহস্যময়। পুনরায় জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই যুগল।’’ আপাতত সিনেমাটির শুটিংয়ের জন্য লোকেশন খুঁজছেন নির্মাতারা। এটি প্রযোজনা করছেন সুনির ক্ষেত্রপাল। সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হলেও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা। মাঝে তাদের ব্রেকআপের গুঞ্জনও উঠেছিল। তবে আবারো একসঙ্গে তারা।

প্রভাতী খবর ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  11:33 PM