শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে শহরজুড়ে মাইকিং

#
news image

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার শাকির হোসেন সৌরভ (২৭)। তিনি শহরের স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামের ক্রোকারিজের দোকান চালান। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নিজের গাড়ি নিয়ে বেড়াতে যান তিনি।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে সড়কে একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি তুলে নেন তিনি। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে ব্যাগের মালিককে না পেয়ে ফিরে আসেন তিনি। টাকার মালিকের খোঁজ পেতে শনিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও শহরজুড়ে মাইকিং করছেন তিনি।

এ বিষয়ে শাকির হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিন সন্ধ্যার আগে আগে তিনি প্রাইভেটকার চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। গত বৃহস্পতিবার পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে একটি ব্যাগ পরে থাকতে দেখেন তিনি। সে সময় তিনি সেটা তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসেন। পরে ব্যাগ খুলে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান তিনি। সেখানে আর কোনো কাগজপত্র ছিল না। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে দেন।শুক্রবার পর্যন্ত কাউকে ওই ব্যাগের সন্ধান করতে না দেখে মাইকিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

মাইকিং করেও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকা থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে ওই যুবকের সততার প্রশংসা করছেন অনেকে।

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  12:04 AM