শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এবার তাসনিয়া ফারিণকে নিয়ে হাজির রাফি

#
news image

সাম্প্রতিক সময়ে ‘টান’ দিয়ে বুবলী, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ দিয়ে তমা মির্জা, ‘পরাণ’ দিয়ে মিম চমকের পর এবার মেকিং মাস্টার রায়হান রাফী হাজির হলেন তাসনিয়া ফারিণকে নিয়ে। এবারও চমকে দিলেন তিনি। ‘পরাণ’র পর অক্টোবরে আসছে নির্মাতার আরেক চমক ‘দামাল’। তবে এর মধ্যে সামনে এলো এই পরিচালকের আরও একটি কাজ ‘নিঃশ্বাস’। এ ছবিটি তৈরি করা হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। গত শনিবার এসেছে এর টিজার। যেখানে অস্ত্রহাতে গ্যাংস্টারের আদলে পাওয়া গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ১ মিনিটের এই টিজারটা সম্পন্ন করা হয়েছে একটি মাত্র শটে। টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষের আশপাশ থেকে আসছে বৈদ্যুতিক শর্টসার্কিটের শব্দ। সঙ্গে আলোর ঝলকানি। এরমধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল। যা হাতে নিয়ে এগিয়ে যান ফারিণ। জানা যায়, জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও ইমতিয়াজ বর্ষণ। পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান। সেই সাথে খুব খুশি যে আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে আবার ওটিটিতেও আসবে। এটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ।’ পরপর কয়েকটি কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে সিনেমার মধ্যেই থাকি। গল্পের মধ্যে থাকি। আমি যখন থেকে সিনেমাতে কাজ শুরু করেছি তখন থেকে ১ সপ্তাহের জন্য ব্রেক নেইনি। আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। এজন্য বোধহয় দর্শককে এত এত সিনেমা দিতে পারছি।’ তিনি জানান, কেন্দ্রীয় চরিত্র ছাড়াও এতে ৫০’র ওপরে শিল্পী কাজ করেছেন। শিগগিরই সিনেমাটি দেখা যাবে চরকিতে।

প্রভাতী খবর ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  11:49 PM