শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘পুষ্পা’র নতুন শুটিং: উত্থানের পর এবার রাজত্ব

#
news image

‘পুষ্পা: দ্য রাইজ’র তোলপাড়ের পর এবার আসছে তার দ্বিতীয় কিস্তি। যদিও প্রথম ছবিতে এটার ইঙ্গিত ছিল। তবে কর্তৃপক্ষের মুখ ছিল একেবারে বন্ধ। এবার জানা গেলো, শুরু হচ্ছে এর নতুন কাজ।

শুটিং হবে ২২ আগস্ট থেকে। নামটা ‘পুষ্পা: দ্য রুল’। বরাবরের মতোই এতে থাকছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। এখানে তাদের উত্থানের গল্প বলা হবে। পুরো রাজত্ব পরিচালনা করবেন আল্লু। ছবিটির পরিচালক সুকুমার।

এদিকে, গত ২৯ জুলাই নতুনভাবে এসেছিলেন আল্লু। তার হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। তখনই সন্দেহ জাগে, শুরু হচ্ছে ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তি? 

পরে জানা গেলো তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দু’রকম সাজে দেখা যাবে নায়ককে। তাই বেশ কিছু দিন ধরেই চলছে নায়কের ওপর পরীক্ষা-নিরীক্ষা। শরীরের ট্যাটু, কানের রিং, পোশাক- নানাভাবেই সাজিয়ে দেখা হচ্ছে নায়ককে।

লাল চন্দনের গাছের ব্যবসা নিয়ে ছবি ‘পুষ্পা’। যা দক্ষিণ ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়। ছবিটির প্রথম পর্বে একজন শ্রমিক থেকে এই সিন্ডিকেটের মূল নেতা হয়ে ওঠেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। গোল বাধে স্থানীয় পুলিশ কর্তার সঙ্গেই। তাদের দ্বৈরথ দেখা যাবে দ্বিতীয় পর্বে।

প্রভাতী খবর ডেস্ক

২২ আগস্ট, ২০২২,  10:54 PM