শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘কাগজের বউ’

#
news image

অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাদের দেখা যাবে ‘কাগজের বউ’ সিনেমাতে। এটি নির্মিত হয়েছে শুধু ওয়েবের জন্য।

এবার ইদে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন চিত্রনায়ক ডি এ তায়েব। তিনি বলেন, ‘এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি আলোচনা। তবে শিগগিরই দর্শকদের প্রিয় কোনো প্লাটফর্মে এটি দেখা যাবে।’

‘কাগজের বউ’ নিয়ে ডি এ তায়েব বলেন বলেন, ‘ছবিতে পরীমনি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এইরকম একটা গল্প নিয়ে সিনেমা।’ তিনি আরও বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো।

সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’ ‘কাগজের বউ’ সিনেমাটি নির্মাণ করছে নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:37 AM