শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

‘মিস ডিভা ইউনিভার্স’ বিজয়ী দিভিতা

#
news image

‘মিস ডিভা ইউনিভার্স- ২০২২’ হিসেবে নির্বাচিত হলেন কর্ণাটকের দিভিতা রাই। তারকাখচিত অনুষ্ঠানে ২৩ বছরের এই সুন্দরী জিতে নিলেন মিস ডিভা ইউনিভার্সের খেতাব। গত রোববার রাতে ‘মিস ইউনিভার্স ২০২১’ এর বিজয়ী হরনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। ইতিমধ্যেই প্রতিযোগিতার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে মুকুট পরিয়ে দেওয়ার সেই মুহূর্ত শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন হরনাজ। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দুজনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেওয়া খেতাব। ‘মিস ডিভা ইউনিভার্স- ২০২২’ বিজয়ী দিভিতার জন্ম কর্ণাটকে হলেও বাবার চাকরির কারণে দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন। তিনি পেশায় একজন আর্কিটেক্ট ও মডেল। এছাড়াও ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে তাঁর। বিজয়ী হবার আনন্দে দিভিতা বলেন, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমি কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। পাগল পাগল লাগছে। ’ ‘মিস ডিভা ইউনিভার্স- ২০২২’ এ অংশ নিয়েছিলেন একগুচ্ছ তারকা। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তসহ প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  11:18 PM