শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

এ আর রহমানের নামে রাস্তা হচ্ছে কানাডায়

#
news image

সংগীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ পুরো বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো সবাই তাকে এক নামে চেনে। তবে শুধু চেনা নয়, এমন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানালো কানাডা। কানাডার ওন্টারিওর মারখাম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে ‘আল্লারাখা রহমান স্ট্রিট’। এমন সংবাদে আবেগে ভেসেছেন এ আর রহমান। এজন্য মারখাম মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সুর সম্রাট। এ আর রহমান ইনস্টাগ্রামে লিখেছেন, আমি কখনো কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মারখামের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হলো দয়ালু, যা কি না স্রষ্টার একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক এটাই প্রার্থনা করবো। সবাই ভালো থাকুন। তিনি আরও লিখেছেন, ভারতে আমার যেসব ভাইবোন রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ। আপানদের আশা যেন পূরণ করতে পারি সেটাই চেষ্টা করে যাবো। আপনাদের ভালোবাসাই আমার কাছে সব। সংবাদ প্রতিদিন জানায়, এ আর রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ। দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’ এবং হিন্দি ছবি ‘পিপা’র কাজে ব্যস্ত তিনি। এ ছাড়া বেশকিছু হলিউড প্রোজেক্ট রয়েছে তার হাতে। এর মধ্যেই এমন সুখবর পেয়ে দারুণ খুশি তিনি।

প্রভাতী খবর ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:10 PM