শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

 রাজশাহীর সেই কাঁচা আমের জিলাপি বিক্রিতে বাধা নেই

#
news image

কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় এসেছে রাজশাহীর মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘রসগোল্লা’
রাজশাহীর মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘রসগোল্লা’ কাঁচা আমের জিলাপি উৎপাদন করার অনুমতি পেয়েছে। রোববার (১৭ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরাফাত রুবেলকে এ অনুমতি দেন জেলা প্রশাসক আবদুল জলিল।

জেলা প্রশাসক আবদুল জলিল  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রসগোল্লা প্রতিষ্ঠানটি যেকোনো কিছু দিয়েই জিলাপি বানাতে পারবে। তবে ফুড গ্রেড কালার ব্যবহার করতে পারবে না।’

রসগোল্লার মালিক আরাফাত রুবেল বলেন, ‘শুক্রবার (১৫ এপ্রিল) দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ বিষয়ে কথা বলতে আজ দুপুরে জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন। জেলা প্রশাসক বলেছেন, সবুজ রঙটা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা যেন ব্যবহার না করি। আমি আম দিয়ে জিলাপি বানাতে পারবো।’

গত বছরের শেষ দিকে ব্যবসার শুরুতে নানা স্বাদের মিষ্টি বিক্রি করে সাড়া ফেলে দেয় রসগোল্লা। রোজার শুরুতে কাঁচা আম দিয়ে জিলাপি তৈরি করেও ব্যাপক ক্রেতা টানেন তারা। কিন্তু শুক্রবার জিলাপিতে ‘আমের পরিমাণ কম’ থাকার কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

অভিযান শেষে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারফ বলেছিলেন, ‘ফুড গ্রেড কালারটা সঠিক আছে। কিন্তু খামিরে আমের পরিমাণ কম। তাই জরিমানা করা হয়েছে।’

একই দিন সন্ধ্যায় ওই জিলাপি বিক্রির কারণে রসগোল্লাকে ফের ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

প্রখ/ সাদ্দাম

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  6:13 AM