শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

কার সঙ্গে প্রেম করছেন প্রভাস?

#
news image

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এখনো ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তকমা নিয়ে ঘুরছেন এই নায়ক। এদিকে নয়া গুঞ্জন চাউর হয়েছে, বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন প্রভাস। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউড অভিনেত্রী কৃতী স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। প্রেম-বিয়ে নিয়ে নেটদুনিয়ায় তুলকালাম চললেও মুখে কুলুপ এঁটে থাকেন প্রভাস। এবারো তার ব্যত্যয় ঘটেনি। আর কৃতী স্যাননও বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন। আর এ পরিস্থিতিতে কৃতির পুরোনো একটি মন্তব্য সামনে এনে দুই দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। গত বছরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতী জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি। ‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতী স্যাননকে।

প্রভাতী খবর ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:28 PM