শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

করোনা ভাইরাস: মৃত্যুশূন্য টানা ৬ দিন পর সপ্তম দিনে আক্রান্ত ৩৬, মৃত্যু ২ 

#
news image

দেশে গত ছয় দিন মৃত্যুহীন থাকার পর সপ্তম দিন সোমবার ফের দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদফতর। তবে টানা দুদিন শনাক্ত ৫০-এর বেশি থাকার পর নতুন শনাক্ত কমেছে। 
স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এর আগে গত ছয় দিন করোনায় কারও মৃত্যু ছিল না। অধিদফতরের জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন এবং টানা দুই দিন ৫১ জন শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন। মারা যাওয়া দুই জনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২৬ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৪৫৪টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৪০৭টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৫৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ২৪ হাজার ৮৪১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ছয় হাজার ১৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে নতুন শনাক্ত রোগীর হার শূন্য দশমিক ৬৭ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তারা নারী। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট নারী মারা গেলেন ১০ হাজার ৫৩২ জন এবং এখন পর্যন্ত পুরুষ মারা যান ১৮ হাজার ৫৯৪ জন। 

তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছর মধ্যে এবং আরেকজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তারা একজন ঢাকার, আরেকজন সিলেট বিভাগের বাসিন্দা। দুই জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

প্র.খ/ বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৮ এপ্রিল, ২০২২,  8:27 AM

news image
করোনাভাইরাস