শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

নতুন সিনেমায় পূর্ণিমা, সঙ্গে ফেরদৌস

#
news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ অভিনেত্রী। বুধবার দুপুর ১টার দিকে তার বাসায় সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে সই করেন তিনি। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। পরিচালক ছটকু আহমেদের পরিচালনায় এতে পূর্ণিামার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সঙ্গে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর প্রমুখ। করনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। গত ২৭ মে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

প্রভাতী খবর ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  11:41 PM