শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাটিকোড়া গ্রামের শাহীন ও তার বাবা আফছার আলী, পাশের শিবপুর গ্রামের আপন দুই ভাই শাহআলম ও মোন্নাফ এবং তাদের প্রতিবেশী শমসের আলী।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা মাঠে ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে সাতজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে সবগুল মরদেহ উদ্ধার করছেন।

অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:47 PM