শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মাইনর হার্ট অ্যাটাক নিয়ে বিএসএমএমইউতে ভর্তি কাদের সিদ্দিকী

#
news image

মাইনর হার্ট অ্যাটাকের কারণে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে সেখানে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিএসএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রসুল আমিন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। সকালে আমরা তার এনজিওগ্রাম করেছি। তার হার্টে দুটি ব্লক আছে, তবে ব্লকগুলো গুরুতর না হওয়ায় রিং পরানো লাগছে না।

তিনি আরও বলেন, কাদের সিদ্দিকী এখন অনেকটা সুস্থ। আশা করছি তার রিং পরানো লাগবে না।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ভর্তির পরপরই কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

অনলাইন ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:54 PM