শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ্যে ঘোরাঘুরি করছে চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী

#
news image

প্রথমবারের মতো টাঙ্গাইলে দেখা মিলেছে চিতাবাঘের। এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া এলাকায় বেত বাগানের মধ্যে একটি সুরু রাস্তায় চিতাবাঘটিকে বসে থাকতে দেখা যায়।  

মুহূর্তের মধ্যে চিতাবাঘের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

হতেয়া গ্রামের আলামিন সিকদার বলেন, কয়েকদিন ধরেই এলাকার অনেকেই দেখেছেন, বেত বাগানে চিতাবাঘটি ঘোরাঘুরি করছে। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন শ্রমিক বেত কাটতে বাগানে গেলে চিতাবাঘ দেখতে পান। পরে তারা ভয়ে চিৎকার দিয়ে বাগান থেকে বের হয়ে আসেন।

হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, উপজেলার হতেয়া এলাকায় চিতাবাঘের বিচরণ প্রায় তিন মাসের। এলাকার জনসাধারণকে সর্তকতা অবলম্বন করে চলাচলের জন্য অনুরোধ করেছি এবং বেত বাগানে জনসাধারণকে ঢুকতে নিষেধ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বাংলানিউজকে বলেন, বেত বাগানে চিতাবাঘ রয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:51 PM