শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মানিব্যাগ যখন ক্ষতির কারণ

#
news image

সচরাচর বাইরে বেরুলে সবারই ওয়ালেট বা মানিব্যাগ থাকে প্যান্টের পেছনের পকেটে। কিন্তু মানিব্যাগে কী শুধু টাকা রাখেন?

প্রশ্নটির উত্তরে নিশ্চিতভাবেই বলা যায় যে, অধিকাংশই বলবেন ‘না’। কারণ মানিব্যাগে টাকার পাশাপাশি প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কাগজ, ভিজিটিং কার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড, কুপনসহ নানা কিছু রাখা হয়। ফলে মানিব্যাগ হয়ে যায় ভারী বা মোটাসোটা।

আর এই মোটা বা ভারী মানিব্যাগ কিন্তু প্যান্টের পেছনের পকেটে রাখাটা ঝুঁকিপূর্ণ। হয়তো বলবেন, এটা আর নতুন কী? কারণ পেছনের পকেট থেকে মানিব্যাগ পিক-পকেট অর্থাৎ চুরি হয়ে যেতে পারে। ফলে টাকার পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ কিছুই হারানোর ঝুঁকি থাকে।

হ্যাঁ, এই ঝুঁকি তো থাকেই। কিন্তু তার পাশাপাশি নতুন আরেকটি ঝুঁকির বিষয়টি এবার জেনে নিন। আর তা হচ্ছে, মোটা মানিব্যাগ পেছনের পকেটে রাখাটা স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।

নিউইয়র্কের একদল চিকিৎসক হাফিংটোন পোস্টকে জানিয়েছেন, মোটা মানিব্যাগ শারীরিক ভারসাম্য নষ্ট করে। পিঠ, ঘাড়, নিতম্বে বিরুপ প্রভাব ফেলে মোটা বা বেশি ওজনের মানিব্যাগ।

চিকিৎসকরা বলেন, মোটা মানিব্যাগ পকেটে থাকা অবস্থায় বসে থাকার অভ্যাস শরীরের সামঞ্জস্য বা ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে নিতম্বে বিরুপ প্রভাব ফেলে।

নিউইয়র্কের ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কাইরো প্র্যাকটিক কলেজের ক্লিনিকাল সায়েন্সের অধ্যাপক ড. ক্রিস গুড আরো ভয়ানক তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোটা মানিব্যাগে ওপর বসে থাকলে শিরদাঁড়ায়ও চাপ পড়ে। শিরদাঁড়া ধীরে ধীরে বেঁকে যেতে পারে। পিঠ ব্যথা শুরু হতে পারে। এ ব্যথা নিতম্ব ছাড়িয়ে মেরুদণ্ড ও কাঁধ পর্যন্ত সঞ্চারিত হতে পারে। পাশাপাশি নানা স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সোজা হয়ে বসার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন। যা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে পক্ষাঘাতের দিকে।

সুতরাং মানিব্যাগ বেশি ভারী বা মোটা না করাটা স্বাস্থ্যের জন্যও ভালো। পাশাপাশি মানিব্যাগসহ বসে থাকা থেকে বিরত থাকুন। বিশেষ করে টানা অনেক সময় বসে থাকার আগে মানিব্যাগটি পেছনের পকেট থেকে বের করে হাতে বা টেবিলে রেখে দিন।

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:01 PM