শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

সাহসী দৃশ্যে আপত্তি নেই মিমির

#
news image

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। টলিউডের ‘পোস্ত’ সিনেমার রিমেক নির্মিত হয়েছে বলিউডে; তাতে অভিনয় করেছেন তিনি। তবে এখনো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়নি তার। এবার হিন্দি ভাষার একটি কনটেন্টের মধ্য দিয়ে এই মাধ্যমে পা রাখতে যাচ্ছেন যাদবপুরের এই সংসদ সদস্য। কলকাতা ও মুম্বাইয়ের কাজের ধরন এক না। তা ছাড়া সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মিমি এখন কতটা প্রস্তুত? এসব নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় প্রশ্ন করা হয়Ñপর্দায় চুমু খেতে এখনো আপত্তি আছে কিনা? জবাবে মিমি চক্রবর্তী বলেনÑ‘আমি বরাবর একটাই মানুষ, বদলায়নি। কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার ধারণ করা আমাদের কর্তব্য। চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্র, সেটা আমি নই। যদি চরিত্রের জন্য এটা প্রয়োজন হয় তখন দেখা যাবে; এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হল চিত্রনাট্য। চিত্রনাট্যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমার যদি মনে হয় করতে পারব, তবে কাজটি করব।’ সব ইন্ডাস্ট্রির তারকারাই এখন ওটিটিমুখী হচ্ছেন, সেখানে মিমি এত পরে কেন কাজ করতে যাচ্ছেন? কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘হয়তো মনের মতো চরিত্র পাইনি। আসলে আমি একটু চুজি। আমি একটা সময় বছর চারটি সিনেমা করেছি; তখন মনে হতো আমি সব করব, কিন্তু এখন মনে হয় আমি সেরা কাজটি করব।’ মিমির ওটিটি কনটেন্টের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন আলী ফজল। মিমি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘খেলা যখন’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

প্রভাতী খবর ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:06 PM