শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচন: ছোট স্ত্রীকে সমর্থন দিয়ে বড় স্ত্রীকে তালাক

#
news image

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হতে চান দুই সতীন। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন করেছেন তারা। নির্বাচনে দ্বিতীয় স্ত্রীকে সমর্থন দিয়েছেন বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক। অবাধ্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাকের নোটিশও দিয়েছেন তিনি।স্থানীয়রা জানান, অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন সংগ্রহ করেছেন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। এলাকায় নিজেদের সমর্থনে গণসংযোগও করছেন তারা।

গত বৃহস্পতিবার বড় স্ত্রী নাছিমা বেগম মনোনয়ন জমা দেন। তার দাবি, স্থানীয় সংসদ সদস্যের অনুমতি নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে স্বামীকে নিয়ে মনোনয়পত্র জমা দেন ফিরোজা খাতুন। তিনি বলেন, আমার স্বামীর অনুমতি ও স্থানীয় ইউনিয়নের সব সদস্যদের সমর্থনে নির্বাচনের ময়দানে দাঁড়িয়েছি।

এদিকে নিষেধ করার পরও মনোনয়ন সংগ্রহ করায় গত মঙ্গলবার বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাকের নোটিশ পাঠিয়েছেন রেজাউল হক। এতে করে তাদের ৩২ বছরের সংসার ভাঙছে। এ বিষয়ে তিনি বলেন, সে আমার অবাধ্য। অনৈতিকভাবে চলাফেলা করছে সে। এ কারণে আমি তাকে তালাক দিবো, নোটিশ পাঠিয়েছি।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। জেলার এক হাজার ১৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  10:35 PM