শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’, অতিথি জয়া-জ্যোতিকা

#
news image

না, এটা বিখ্যাত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয়। এবার একই শহরে বসছে বিশ্ব চলচ্চিত্রের আরেকটি আসর। প্রথমবার আয়োজিত এই উৎসবের নাম ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’।

২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। যাতে বিশ্বের অসংখ্য ছবি-শিল্পী-কুশলী অংশ নিচ্ছেন। তাতে থাকছে বাংলাদেশের সমৃদ্ধ অংশগ্রহণ। এমনটাই নিশ্চিত করলেন কলকাতার চলচ্চিত্র উৎসব সংগঠক প্রেমেন্দ্র মজুমদার। তিনি জানান, এই উৎসবের উদ্বোধনী দিনে অন্যতম অতিথির আসনে বসছেন দুই বাংলার জয়া আহসান। 

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে। যাতে ঢাকা থেকে অতিথির আসনে আরও বসছেন পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

শুধু ব্যক্তি নয়, এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের বেশ ক’টি ছবিও। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উৎসবের উদ্বোধনী দিনে (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবের বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিপলস’।

উৎসবটি উদ্বোধন হবে ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায়, কলকাতার নন্দনে। উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম। প্রথম দিন আরও উপস্থিত থাকবেন টলিউডের পরিচালক অতনু ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী প্রমুখ।

এই উৎসব প্রসঙ্গে এখনও জয়া আহসানের কোনও মন্তব্য মেলেনি। কারণ, তিনি এখন ব্যস্ত রয়েছে ‘বিউটি সার্কাস’ মুক্তির প্রচারণায়। ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ফলে ১৯ তারিখ কলকাতা উড়াল দিলেও ছবিটি মুক্তির আগেই উৎসব শেষ করে ঢাকায় ফিরবেন জয়া।  

প্রভাতী খবর ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  11:48 PM