শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ৬ হাজার কোটি ডলার: বিশ্বব্যাংক

#
news image

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ভবন ও বিভিন্ন স্থাপনাসহ মোট অবকাঠামোর ক্ষতির পরিমাণ ছয় হাজার কোটি ডলারে পৌঁছেছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের।

ম্যালপাস বলেন, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা নিরূপণে প্রাথমিক যে ক্ষতির হিসাব করা হয়েছে, তাতে দেশটির যুদ্ধের পেছনে বেড়ে চলা আর্থিক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যুদ্ধ এখনও চলছে, তাই এসব খরচও বাড়ছে।

বিশ্বব্যাংকের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বড় পরিসরের খরচ ও আর্থিক চাহিদার কথা তুলে ধরেন।

তিনি বলেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে তার দেশের যে ক্ষতি হচ্ছে তা পোষাতে মাসে ৭০০ কোটি ডলার দরকার। পরে এই ধ্বংসাবশেষ পুনর্গঠনে ‘শত শত কোটি ডলার’ প্রয়োজন হবে।

রাশিয়াকে তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। বলেন, রাশিয়ার সঙ্গে সব সম্পর্কছিন্ন করতে সব দেশের অবশ্যই ‘তড়িৎ পদক্ষেপ’ নিতে হবে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার পার্শ্ব কর্মসূচি হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়।

যেসব দেশ রাশিয়ার অর্থ জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, সেসব দেশের প্রতি জেলেনস্কির আহ্বান, ওই অর্থ তারা যেন ইউক্রেনের পুনর্গঠনে এবং অন্য যেসব দেশ এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য খরচ করে।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২২ এপ্রিল, ২০২২,  7:06 PM

news image
ছবি: ইন্টারনেট