শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তনুশ্রী

#
news image

গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘আমার পাইলোনেফ্রাইটিস হয়েছে। এটি আসলে কিডনির সংক্রমণ। গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমি এখন আউট অব ডেঞ্জার; অনেকটাই ভালো আছি।’ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পাইলোনেফ্রাইটিস একটি কঠিন সংক্রমণ। রোগীকে অনেকটা কাবু করে দিতে পারে। এই সংক্রমণে জ্বর আসে। যেকোনো সংক্রমণেই যেটা হতে থাকে; সেই সঙ্গে ব্লাড প্যারামিটারে পরিবর্তন লক্ষ্য করা যায়। একই সঙ্গে তলপেটে মারাত্মক ব্যথা অনুভূত হয়। এমন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এবারের পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়বফিল্ম ‘দুর্গা’।

প্রভাতী খবর ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  10:39 PM