শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

নিজেকে প্রস্তুত করছেন কর্ণিয়া

#
news image

তরুণ সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। বিভিন্ন ব্যানারের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এদিকে সামনে অপেক্ষা করছে শীত মৌসুম। আর এই সময়ে সংগীতশিল্পীদের স্টেজ শোয়ের মূল সিজন। এজন্য নিজেকে প্রস্তুত করছেন এই গায়িকা। জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, ‘শীতকালই আমাদের স্টেজ শোয়ের মৌসুম। এরইমধ্যে শিডিউল বুক হচ্ছে। দেশ ছাড়াও দেশের বাইরের শো নিয়েও কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে করব। তাই টানা শোয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’ স্টেজ শোয়ে ব্যস্ত হয়ে পড়লেও নতুন গান প্রকাশ করে যেতে চান কর্ণিয়া। এ গায়িকা বলেন, ‘স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে যেতে চাই। আসলে প্রতিটি মাধ্যমেই সরব থাকতে চাই। এরইমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে; আরো কয়েকটি গানের কাজ চলছে।’ বিভিন্ন সুরকারদের সঙ্গে কাজ করছেন কর্ণিয়া। মিউজিক ভিডিও তৈরি করে নির্দিষ্ট সময় পর পর গানগুলো প্রকাশের ইচ্ছে রয়েছে বলেও জানান এই শিল্পী। কর্ণিয়ার গাওয়া সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘ফেলে আসা’। গানটির কথা লিখেছেন নির্ঝর চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল ও জন। গানটির ভিডিওতেও পারফর্ম করেছেন কর্ণিয়া।

প্রভাতী খবর ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  10:40 PM