শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

স্বাস্থ্য চেকআপে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

#
news image

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় শুক্রবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানা গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৩ এপ্রিল, ২০২২,  12:57 AM

news image
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রুটিন স্বাস্থ্য পরিক্ষায় শুক্রবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ছবি: ফাইল