শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

নতুন রূপে আসছেন বাঁধন

#
news image

প্রথমবার বাংলাদেশি ওয়েব সিরিজে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। ওয়েব সিরিজটির নাম গুটি। পরিচালনা করছেন শঙ্খ দাসগুপ্ত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গুটি ওয়েব সিরিজটির পরিচালক শঙ্খ দাসগুপ্ত। তিনি বলেন, বাঁধনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। কাজটার জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিংদের নিয়ে প্রতিদিন রিডিং রিহার্সেল হচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশনে আমরা সব শুটিং করবো। আমরা যে অঞ্চলে শুটিং করবো সেখানকার লোকাল আর্টিস্টদের কাস্ট করা হয়েছে।

‘গুটি’ ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে পরিচালক আমাকে নিয়েছে।’ ‘গুটি’-র গল্প কেমন জানতে চাইলে বাঁধন বলেন, গুটির গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।

‘ইভেন একদম প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরো আমি করেছিলাম। কি ওড়না পরবো, কি রঙের কাপড় পরবো, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টরের মতো লাগবে এইগুলো নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’ বাঁধন বলেন, ‘সিরিজে কাস্টিং কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা সবাই নিয়মিত একসঙ্গে বসে রিহার সেল করছি। রিহার সেলটা প্রপার হলে শুটিংয়ে গিয়ে সবার অনেক কষ্ট কমে যায়। জানা গেছে, শিগগির শুরু হচ্ছে ‘গুটি’ সিরিজের শুটিং।

প্রভাতী খবর ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২২,  11:04 PM