শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

এইচডিইউ থেকে কেবিনে আবু হেনা রনি

#
news image

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

শনিবার দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

ডা. এস এম আইউব হোসেন বলেন, রনির অবস্থার আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। তিনি কথা বলছেন, গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।

তিনি আরও বলেন, আমরা আবু হেনা রনিকে ড্রেসিং করেছি আজ। দুপুর ২টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কিন্তু কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। পরিবার ছাড়া কোনো ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের বাইরে অন্য কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় এখনো আসেননি। আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

তাদের মধ্যে আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  11:05 PM