শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তিন কেজির ‘রাজা ইলিশ’ সাড়ে নয় হাজার টাকা!

#
news image

বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি শহিদ নামে একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক শহিদুল ইসলাম।

পরে মাছটি সাড়ে নয় হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামে এক পাইকার।

ট্রলার মালিক শহিদুল ইসলাম জানান, তিনদিন আগে পাথরঘাটা ঘাট থেকে সুন্দরবনের কচিখালীতে মাছ ধরতে যান তারা। শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। পরে রোববার ভোরের দিকে জাল টানতেই দেখা গেল অন্যান্য মাছের সঙ্গে অনেক বড় একটি ইলিশ। মাছটি তুলে আনার পরে মাপলে দেখা যায় ওজন তিন কেজি। এক সঙ্গে আরও দুইশটি ইলিশ পান তারা।  

শহিদ মোল্লা বলেন, সকালে জেলে মো. শহিদুল ইসলামের জালে তিন কেজি ওজনের একটি ইলিশ উঠে আসে। পরে নদীতে বিভিন্ন সাইজের ইলিশ উঠলে তা বিক্রির জন্য তিনি পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে নিয়ে আসেন। এসময় নিলামে সর্বোচ্চ সাড়ে নয় হাজার টাকায় আমরা মাছটি কিনে নেই। কিনে নেওয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ বছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলা হয়। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  11:08 PM