শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

ভোলায় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

#
news image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুপন চন্দ্র মজুমদার প্রমূখ।
সভায় জানানো হয়, এবছর জেলায় ১১৬ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে একটি মন্ডপ বেশি। প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিভিন্ন উপজেলায় বিতরণ চলছে। এছাড়া প্রত্যেক মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ জন করে স্বেচ্ছাসেবক কাজ করবে। মন্ডপে নারী পুরুষদের আলাদা প্রবেশ পথসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সকল নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পূজা উদযাপন পরিষদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উৎসবমূখর পরিবেশে দুর্গা পূজা উযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম ছাড়াও প্রত্যেক উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হবে। প্রত্যেক মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, জেলার মোট ১১৬টি মন্ডপের মধ্যে সদর উপজেলায় ২৭টি, দৌলতখানে ৮টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১৬টি, লালমোহনে ২২টি , চরফ্যাসনে ১৩টি ও মনপুরায় ১০ টি মন্ডপ রয়েছে।

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:46 PM