শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

৬০ হাজার টন ইউরিয়া-পটাশ আমদানি করা হবে

#
news image

দুটি লটে ৬০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানি করা হবে। এরমধ্যে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ও ৩০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। এই ৬ হাজার টন সার আমদানিতে মোট খরচ হবে ২৯৪ কোটি ৭৭ লাখ টাকা। 

বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৩ তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৫৬০ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনতে মোট খরচ হবে ১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৪৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি বলেন, সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন এমওপি সার ৫৮১ দশমিক ৮৮ মার্কিন ডলার হিসাবে মোট খরচ হবে ১ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৪০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  5:36 PM