শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পঞ্চগড়ে নৌকাডুবিঃ আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৬৯

#
news image

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ২৫ জন, দ্বিতীয় দিন ২৬ জন ও তৃতীয় দিন ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। ৷ 

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা ৬৯। আমাদের কাছে তথ্য অনুযায়ী এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, গত রোববার করতোয়া নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকা যোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০ থেকে ৬০ জনের ধারণ ক্ষমতার নৌকাটিতে ওঠেন শতাধিক যাত্রী। অতিরিক্ত যাত্রীর চাপে নদীর মাঝে গিয়ে নৌকাটি ডুবে যায়। কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও অধিকাংশই পানিতে ডুবে যান।

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  11:42 PM