শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

ইউক্রেনে বেসামরিক গাড়িবহরে রাশিয়ার হামলা, নিহত ২৩

#
news image

রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক গাড়িবহরে হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। দেশটির অভিযোগ, রাশিয়ার ওই হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এতে বলা হয়েছে, দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয়ে গোলাবর্ষণের জন্য মস্কোকে দোষারোপ করেছে ইউক্রেন। এতে ২৩ জন নিহত হয় এবং তারা গাড়িবহরের সামনের সারিতে ছিলেন।

অবশ্য জাপোরিঝিয়ায় রুশ-অধিকৃত অঞ্চলে ক্রেমলিনপন্থি এক কর্মকর্তা এই হামলার জন্য কিয়েভকে দায়ী করেছেন। এছাড়া হামলার পেছনে রাশিয়ান সেনাবাহিনীর সংশ্লিষ্টতাও অস্বীকার করেছেন তিনি।

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ চালানোর অভিযোগ তুলে ভ্লাদিমির রোগভ নামের ওই কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘রাশিয়ান সেনাদের গোলাবর্ষণে যা ঘটেছে বলে কিয়েভের শাসক তুলে ধরার চেষ্টা করছে তা আসলে একটি জঘন্য উস্কানি।’

গভর্নর ওলেক্সান্ডার স্টারুক সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে বিধ্বস্ত গাড়ি এবং কাছাকাছি পড়ে থাকা বেশ কয়েকটি মৃতদেহ দেখা যাচ্ছে।

এএফপি বলছে, ইউক্রেনের অন্যতম শিল্পকেন্দ্র জাপোরিঝিয়া বর্তমানে ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধ শুরুর আগে এই শহরটির জনসংখ্যা ছিল ৭ লাখ এবং বর্তমানে এই অঞ্চলটি প্রায়ই রাশিয়ার রকেট হামলার শিকার হচ্ছে।

অবশ্য এই অঞ্চলের কিছু অংশ মস্কোর দখলে রয়েছে এবং ক্রেমলিন শুক্রবার মস্কোতে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করেছে।

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  10:49 PM