শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ বাবদ শুধুমাত্র অনলাইনে এক হাজার ১০০ টাকা গ্রহণের নির্দেশ

#
news image

আগামীকাল রোববার থেকে শুধু মাত্র অনলাইনে রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ এক হাজার ১০০ টাকা গ্রহণ করতে ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।
শুক্রবার জারি করা এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে। 
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার থেকে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে এই দুইটি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকর হওয়ার মধ্যে দিয়ে সরকারের প্রতিশ্রুত ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়িত হবে।   
কোর্ট ফি ৫০ টাকা, নোটিশ জারি ফি ২০ টাকা, রেকর্ড সংশোধন ফি এক হাজার টাকা এবং ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা  নির্ধারণ করায়  চার ধরণের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ হবে এক হাজার ১৭০ টাকা। 
এসকল ফি এখন থেকে অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে, কোনোভাবেই ম্যানুয়ালি তথা নগদ অর্থে পরিশোধ করা যাবেনা। 
ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। একইভাবে, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, তথ্য অথবা চাহিত দলিলাদি না পাওয়ার জন্য না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন পুনরায় চালু হলে উক্ত আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট এক হাজার ১০০ টাকা প্রযোজ্য হবে। 
নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করা দরকার।

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  11:15 PM