শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

চলন্ত ট্রেন থেকে লাফদিয়ে ছিনতাইকারী ধাওয়া করলেন চবি ছাত্রী

#
news image

নিজের মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে চলন্ত শাটল ট্রেন থেকে লাফ দিয়েছেন নন্দিতা দাস নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ শিক্ষার্থী।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ট্রেনটি নগরীর কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার ফলে তিনি গুরুতর আহত হন।

আহত নন্দিতা দাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ছেড়ে যায় শাটল ট্রেন। কদমতলী মোড় ক্রস করার সময় ছাত্রী নন্দিতা দাসের মোবাইল ফোনটি ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন ছিনতাইকারী। এসময় ওই ছাত্রীও ছিনতাইকারীর পিছু নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনি।

ওই ট্রেনে ডিউটিরত পুলিশ সদস্য মো. রফিক বলেন, চলন্ত অবস্থায় ছিনতাইকারী ওই ছাত্রীর মোবাইল ফোন টান দিয়েই ট্রেন থেকে লাফ দেয়। এ সময় ছাত্রীও লাফ দেন। এর মধ্যে ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে আমরা নামতে পারিনি। তবে আমরা বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বিষয়টি দেখছেন বলে জানান।

শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৫ এপ্রিল, ২০২২,  12:46 AM