শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ গ্রেফতারকৃত যুবক কারাগারে

#
news image

সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ গ্রেফতারকৃত শহিদুজ্জামান ওরফে রাজিবকে কারাগারে পাঠানো হয়েছে। 
আজ রোববার দু’দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এরআগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় মৎস্য ও পরিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানস্থল থেকে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ শহিদুজ্জামানকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় একটি মামলা করা হয়।

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  8:38 PM