শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

দেবী দুর্গার দশ রূপে হাজির হচ্ছেন মম

#
news image

জাকিয়া বারী মম মানেই ভক্তদের উত্তেজনা। দেশীয় নাটক, সিনেমা এবং ওটিটিতে বেশ সরব তিনি। বিচিত্র সব চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা। কিন্তু জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার দেখা যাবে দশ রূপে। শারদীয় উৎসব উপলক্ষে মা দুর্গার দশভুজা আদলে এই কাজটি প্রকাশ হলেও এই বিশেষ ‘পোর্টফোলিও’র মূল উদ্দেশ্য, নারীর স্বাধীনতা, ক্ষমতা ও সৌন্দর্যসহ দশটি দিক তুলে ধরা। দুর্গাপূজার ঢাক বেজে উঠেছে। সেই সুরে সেজেছেন মম। সম্প্রতি শেষ করা এই বিশেষ ‘পোর্টফোলিও’ অন্তর্জালে উন্মুক্ত হবে ৩ অক্টোবর, অষ্টমীতে। যেখানে মম হাজির হবেন দশ রকমের নারী চরিত্রে। প্রোফাইল ট্যালেন্টের উদ্যোগে যার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন ইয়াছির আল হক, স্টাইলিংয়ে রুবামা ফাইরুজ এবং ফটোগ্রাফিতে ছিলেন ভাস্কর স্যাম। মম গণমাধ্যমকে বলেন, নাটকে তো দ্বৈত চরিত্র করেছি বেশ ক’বার। তবে এবার একসঙ্গে দশটি চরিত্র ক্যারি করতে হয়েছে আমাকে। ঈদ বা পূজা উৎসব, এটা তো আসলে সবার। দুটো উৎসবেই আমরা আনন্দে মাতি নানাভাবে। আমরা চেয়েছি সোশ্যাল হ্যান্ডেলের মানুষগুলো যেন নারীর প্রতি আরও পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাকায়। সুযোগ ও সাহস পেলে নারীরাও যে জয় করতে পারে পৃথিবী।

প্রভাতী খবর ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  11:32 PM