শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

#
news image

শবনম ইয়াসমিন বুবলী মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেছিলেন দুটি বেবি বাম্পের ছবি। এরপর নানা প্রশ্ন তৈরি হয় দেশীয় চলচ্চিত্রপাড়ায়। এরপর ওই দিনই রাতে কার্যত বুবলী স্বীকার করেন তিনি মা হয়েছেন। বিষয়টির চূড়ান্ত সত্যতা পাওয়া গেল শুক্রবার সকালে। এদিন প্রকাশিত হয় শাকিব-বুবলীর ছেলে শেহজাদের ছবি। শাকিব ও বুবলীর ঘনিষ্ঠ সূত্র থেকেই এই ছবি গণমাধ্যমের হাতে আসে, ছবি প্রকাশের বিষয়ে বুবলী ও শাকিবের সম্মতি ছিল। পরে শাকিব বুবলীও পৃথকভাবে ছেলে ও তাদের ছবি প্রকাশ করেন। দেশের শোবিজ অঙ্গন থেকে সারা দুনিয়া এই খবরে মেতে থাকলেও বুবলী ও শাকিব নিজেদের মতো কাজ করে গেছেন। করেছেন শুটিং। ব্যস্ততা শেষে বুবলী গতকাল রোববার তার ফেসবুকে ছেলের জন্য দোয়া চেয়েছেন। রোববার  দুপুরে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করায় সকলকে ধন্যবাদ। তাঁর জন্য আপনারা সকলে দোয়া করবেন। ’গত মঙ্গলবার রাতে বুবলী বলেছিলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। ’তিনি আরো বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরো কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব। ’মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচিত, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী নিউ ইয়র্কে যান। সংশ্লিষ্টরা বলছিলেন, শাকিব খান বুবলীকে নিভৃতে থাকার ব্যবস্থা করে দেন। পরে এর সত্যতা জানা যায়। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল কলেজ হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন।  

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  11:33 PM