শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ভেঙে পড়ল জেলা পরিষদের নতুন ভবনের ছাদ, নিহত ২

#
news image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের ছাদ নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। পরে ছাদের নিচে চাপা পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গেছেন। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। পরে ছাদের নিচে চাপা পড়া আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আমি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের লোকজন উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলে তদন্ত সাপেক্ষে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২,  12:19 AM