শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ৭৬ জনের মৃত্যু

#
news image

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি রোববার বলেছেন, দেশটির আনামব্রা রাজ্যে নদীতে নৌকা ডুবে ৭৬ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত কারণে ওই নদী দিয়ে প্রচন্ড স্রোত প্রবাহিত হচ্ছিল। খবর এএফপি’র।
শুক্রবার প্রায় ৮৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নাইজার নদীতে বন্যার কারণে নৌকাটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারান।
বুহারির উদ্ধৃতি দিয়ে তার দপ্তর জানায়, ‘৮৫ জনকে বহনকারি এ নৌকা রাজ্যের ওগবারু এলাকায় ডুবে যায়। জরুরি সেবা সংস্থা এ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।’
তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘আমি নিহতদের রুহের শান্তি ও প্রত্যেকের নিরাপত্তা এবং এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।’
এরআগে রোববার জরুরি সেবা সংস্থা জানায়, বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) দক্ষিণ-পূর্ব সমন্বয়ক থিকমান তানিমু এএফপি’কে বলেন, ‘পানির উচ্চতা অনেক বেশি এবং তা স্বাভাবিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য একেবারে ঝুঁকিপূর্ণ।’
তিনি জানান, বিগত কয়েক বছর ধরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে পানির উচ্চতা এক দশক আগের চেয়ে এক-দশমাংশ বেশি।
এনইএমএ নাইজেরিয়ার বিমানবাহিনীকে উদ্ধার অভিযানে হেলিকপ্টার প্রদানের অনুরোধ জানিয়েছে।
এদিকে আনামব্রা রাজ্য গভর্ণর চার্লস সলুদো বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি আরো জানান, সরকার দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সাহায্য দেবে।

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  9:27 PM