শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

মধুমতি সেতু চালুর ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৫ হাজার টাকার টোল আদায়

#
news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতি সেতু চালুর ২৪ ঘণ্টায় চার লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়। এ সময়ে বিভিন্ন ধরনের তিন হাজার ৫৭৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। বর্তমানে সেতুটির টোলপ্লাজার আটটি বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করা হয়।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা মধুমতি সেতু উদ্বোধন করেন। এরপর রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় মধুমতি সেতু। এরপর থেকে এ সেতু পার হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন যানবাহন।  

গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানিয়েছেন, মধুমতি সেতুতে দুই শিফটে টোল আদায় করা হচ্ছে। গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে এ সেতু দিয়ে এক হাজার ৫০০টি গাড়ি পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। আর দ্বিতীয় শিফট মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত দুই হজার ৭৬টি যানবাহন  পারাপার হয়। এতে মোট ২৪ ঘণ্টায় তিন হাজার ৫৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় মধুমতি সেতুতে চার লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  11:07 PM