শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্ণফুলীতে জাহাজ-ডুবি: ক্যাপ্টেনসহ নিখোঁজ ৬

#
news image

মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কায় ‘এফভি মাগফেরাত’ নামে একটি মাছ ধরার জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে।
জাহাজে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ৬ জনের কাউকে উদ্ধার করা যায়নি। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুল, রহমত আলী। 
ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ বাসস’কে বলেন, ‘র‌্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্স ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজের পাখা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।’ ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও নৌ থানা-পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এটি কাত হয়ে যাওয়ার সময় ৯ জন পানিতে লাফ দেয়। এরা নিকটবর্তী নৌকা ও বয়ায় উঠে আত্মরক্ষা করে।
এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা গেলেও এখনো জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুলসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। তবে দুর্ঘটনার সময় অনেকে ঘুমের মধ্যে ছিল বলেও জানা গেছে। 

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  1:04 AM