শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

আলোচনায় মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে এরদোগান: এমনটাই মনে করছে ক্রেমলিন

#
news image

মস্কো ধারনা করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান কাজাখস্তানে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠকে ইউক্রেনের সাথে আলোচনায় মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন। ক্রেমলিনের এক সহকারী বুধবার এ কথা বলেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উষাকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে। কোন আলোচনা অনুষ্ঠিত হলে সেটি সম্ভবত তাদের কোন অঞ্চল ইস্তাম্বুল কিংবা আঙ্কারায় হবে। তিনি আরো বলেন, এরদোগান সম্ভবত কাজাখ রাজধানী আস্তানায় পুতিনের সাথে বৈঠককালে আনুষ্ঠানিক প্রস্তাব রাখবেন। যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা আঙ্কারার সাথে কৃষ্ণসাগর তীরবর্তী উভয়দেশের সাথে সুসম্পর্ক রয়েছে। তবে দেশটি মস্কোর পশ্চিমা অবরোধ আরোপের উদ্যোগ থেকে বিরত থাকে। এদিকে এর আগে তুরস্ক দুদ’ুবার মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। কিন্তু ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্তির ঘোষণা দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্টের সাথে আর কোন আলোচনায় বসবেন না। জেলেনস্কির এ অবস্থান বিষয়ে জানতে চাইলে উষাকভ বলেন, আমি তাকে বলতে চাই, ‘কখনই না বলবেন না’।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  8:52 PM