শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য

#
news image

যুক্তরাজ্য ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। রুশ হামলা থেকে দেশটিকে রক্ষার জন্যে ব্রিটেন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। 
ব্রিটেন রকেটবহনকারী যে ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে সেটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। এ ধরনের ক্ষেপণাস্ত্র এ প্রথমবারের মতো ইউক্রেনকে সরবরাহ করছে যুক্তরাজ্য। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দ্রুতই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করলে যুক্তরাজ্য এ ঘোষণা দেয়। ক্রিমিয়া উপদ্বীপের সাথে মস্কোর সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। যুক্তরাজ্য বলছে, এসব রকেট ইউক্রেনের  গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সহায়ক হবে।
এছাড়া ব্রিটেন ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে সহায়তা দিতে কয়েকশ ড্রোন এবং ১৮ হাউইটজার আর্টিলারি সরবরাহ করবে। ইতোমধ্যে দেশটি এ ধরনের ৬৪টি বন্দুক সরবরাহ করেছে। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মঙ্গলবার জি সেভেনভুক্ত ধনী দেশগুলোর প্রতি আকাশ প্রতিরক্ষা তৈরিতে কিয়েভকে সহায়তার আহ্বান জানিয়েছেন। এ প্রেক্ষিতে ব্রাসেলসে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  9:20 PM