শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

হামদ-নাত গেয়ে উচ্ছ্বসিত বিউটি

#
news image

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে এসেছিলেন গায়িকা নাসরিন আক্তার বিউটি। মূলত লোক গানই করেন। লালনের গানকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য ‘লালনকন্যা’ উপাধিও পেয়েছিলেন তিনি। আধুনিক গানেও নিজের মুন্সিয়ানা দেখিয়ে থাকেন এই গায়িকা।

বিউটি এবার প্রথমবারের মতো হামদ-নাত গাইলেন। তাও একটি নয়, একসঙ্গে পাঁচটি। এগুলোর শিরোনাম-‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’, ‘তাওহীদেরই মুর্শিদ আমার’, ‘শোনো শোনো ইয়া এলাহি’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়’ এবং ‘আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান’।

পুরো রমজান মাস জুড়ে ইফতারের আগে বাংলাভিশনে বিউটির গাওয়া এসব হামদ ও নাত প্রচার করা হবে।

ঢাকা পোস্টকে বিউটি বলেন, ‘সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল টিভিতে হামদ-নাত গাইব। বাংলাভিশনের মাধ্যমে সেই ইচ্ছাটি পূরণ হওয়ায় ভালো লাগছে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। সর্বোচ্চ আবেগ ভালোবাসা দিয়ে এগুলো গাওয়ার চেষ্টা করেছি। আমার ভক্ত-শ্রোতারা নতুভাবে আমার কণ্ঠটি শুনতে পারবেন এখানে।’

এই গায়িকা আরও যোগ করেন, হামদ-নাতগুলো করার পরিকল্পনা থেকে রেকর্ডিং পর্যন্ত তাকে উৎসাহ জুগিয়েছেন তাহমিনা মুক্তা। এগুলো খুব জনপ্রিয় হওয়ায় শ্রোতারা সহজে কানেক্ট করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিজের নামে ইউটিউব চ্যানেল আছেন বিউটির। অনেক দিন ধরে সেই চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। মৌলিক গানের পাশাপাশি বিউটি গাইতে বেশি ভালোবাসেন দেশীয় ঐতিহ্যে ভরা ফোক, লালন, শাহ আবদুল করিম, হাছন রাজা, রাধা রমণ প্রমুখের গান।

ডেস্ক রিপোর্ট

০৩ এপ্রিল, ২০২২,  1:30 PM