শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন নিয়ন্ত্রণে

#
news image

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে লাগা আগুন দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’ যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের দেড়ঘন্টা পর আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন হয়নি। 

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  8:37 PM