শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ব্রিটেনে নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

#
news image

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন।  তিনি জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।  
কোয়োটেংয়ের নেয়া নতুন র্অথনৈতিক পরিকল্পনার কারনে যুক্তরাজ্যের বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়নের কারনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে  লিজ ট্রাস কঠিন সিদ্ধান্তটি নিলেন। কোয়াটেং দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন। কোয়াটেং গত ২৩ সেপ্টেম্বর তার অর্থপরিকল্পনা নিয়ে যে মিনি বাজেট পেশ করেছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি সরকারের করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর যে পরিকল্পনা জানান তাতেই চাপে পড়ে ব্রিটেনের বাজার। এছাড়া পাউন্ডেরও অবমূল্যনায়ন ঘটে।

এ প্রেক্ষিতে ট্রাস গত ৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে  বিনিয়োগকারী ও ব্রিটিশ ভোটারদের খুব কমই আশ্বস্ত করতে পেরেছিলেন। ট্রাস বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন। সংবাদ সম্মেলনে ট্রাস ভীত চোখে চারপাশে তাকান এবং খুব হালকাভাবে মাত্র চারটি প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি করের বোঝা কমিয়ে মজুরি ও প্রবৃদ্ধি বাড়াতে চাই। এদিকে ট্রাস সাবেক পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তিনি চলতি বছরের চতুর্থ চ্যান্সেলর। উল্লেখ্য, ব্রিটেনে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি হলেন কোয়াসি কোয়াটেং। এর আগে সবচেয়ে কম সময় এ দায়িত্ব পালন করেন ইয়ান ম্যাক্লিওড। তিনি ১৯৭০ সালে দায়িত্ব নেয়ার ৩০ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  9:20 PM