শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোরে ভেজাল গুড় উৎপাদকের তিন লাখ টাকা জরিমানা

#
news image

জেলার লালপুর উপজেলায় ভেজাল গুড় উৎপাদককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুড় ব্যবসায়ী সাগর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে মানবদেহের জন্যে ক্ষতিকর উপাদান মিশ্রণের অভিযোগে দুই লক্ষ টাকা এবং আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় গুড় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে আরো এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যক্তি দায় থেকে অব্যাহতি পান।র‌্যাব-৫ এর পুলিশ সুপার নাজলী ফেরদৌসীর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযানকালে সহযোগিতা প্রদান করে। অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে উদ্ধারকৃত প্রায় তিন টন ভেজাল গুড়, ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, পাঁচ কেজি চুন, দুই কেজি টেক্সটাইল রং এবং ১০ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  10:25 PM